বাড়িরাজ্যযাত্রীবাহী বাসে হামলা, মারধোর চালককে, আটক ৩

যাত্রীবাহী বাসে হামলা, মারধোর চালককে, আটক ৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ সেপ্টেম্বর : জাতীয় সড়কে যাত্রীবাহী বাস আটক করে ভাঙচুর এবং গাড়ি চালককে মারধর করে তিন দুষ্কৃতী। ঘটনা উত্তম ভক্ত চৌমুহনী নাকা পয়েন্টে পুলিশের সামনে। ঘটনায় ধৃত তিনজন। এ বিষয়ে বাস চালক জানান, বৃহস্পতিবার তিনি যাত্রী নিয়ে সাব্রুম যাওয়ার সময় তিন যুবক দুই বাইক নিয়ে এসে গাড়ির সামনে দাঁড়ায়।

তারপর গাড়ি থেকে নামতে বলে চালককে। চালককে তারা জিজ্ঞাসা করে কেন তাদের বাইকে সামনে এসে মোড় কেটেছে। তখন বাস চালক তাদের জানায় তিনি এ বিষয়ে বলতে পারেন না। তখন কিন্তু দুষ্কৃতীরা হেলমেট দিয়ে বাইক চালককে বেধড়ক মারধর করে। তখন নাকা পয়েন্টে পুলিশ ছুটে এসে বাধা দিলেও তারা ইটের টুকরো নিয়ে গাড়িতে ভাঙচুর চালায়। তারপর পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। তাদের সঙ্গে পুলিশ দুটি বাইক ও উদ্ধার করেছে। বাইক দুটির নম্বর টি আর ০১ এ এ ৮৪৮২ এবং টি আর ০১ এ এফ ৭৩৫৪। বাস গাড়ির নম্বর টি আর ০১ জি ১৩৫৪ । স্থানীয়দের পক্ষ থেকে লম্পট বাহিনীর তিন দুষ্কৃতী বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করার দাবি উঠেছে পুলিশের কাছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য