স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ সেপ্টেম্বর : ২৫ সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আগরতলা অভয়নগর রিজিওনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স এন্ড টেকনোলজি কলেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার ঋষি রাজ সেত্রী, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা তপন মজুমদার সহ অন্যান্যরা। কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার ঋষি রাজ সেত্রী বলেন, বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। প্রায় ৬০ জন রক্তদাতা শিবিরে অংশ নিয়েছেন। তিনি আরো বলেন আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফার্মাসিস্টদের জন্য। ফার্মাসিস্টরা ওষুধ তৈরি কাজে বড় ভূমিকা পালন করেন।

