Thursday, February 5, 2026
বাড়িরাজ্যপ্রদ্যোতকে পাল্টা জবাব দিল আমার বাঙালি

প্রদ্যোতকে পাল্টা জবাব দিল আমার বাঙালি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ সেপ্টেম্বর : আগরতলা মালিক কে প্রসঙ্গে তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণকে পাল্টা জবাব দিলেন আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল। বৃহস্পতিবার শিবনগর স্থিত আমরা বাঙালি দলের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনের পর দেশভাগের বলি হয়েছে বাঙালিরা। কিন্তু এই দেশের ভূমিপুত্র বাঙালি।

আজকেও গোটা দেশে আক্রান্ত হচ্ছে বাঙালিরা। বাংলা ভাষায় কথা বলা যাচ্ছে না। এই অবস্থায় সারা দেশ জুড়ে বাঙালিরা অস্তিত্ব রক্ষার জন্য আন্দোলন শুরু করেছেন। এই ধারাবাহিকতার আমারা বাঙালি দল চাইছে বাংলাদেশের উপর নির্যাতন বন্ধ হোক এবং সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক। ত্রিপুরা রাজ্যে বাঙ্গালীদের কর্মসংস্থান ও ভূমি অধিকার পর্যন্ত হারিয়ে বসতে চলেছে। একের পর এক বাঙালি বিরোধী আইন পাস হচ্ছে দেশে এবং রাজ্যে। বর্তমানে ত্রিপুরার রাজ্যের বাঙ্গালীদের অধিকারের বাধা হয়ে দাঁড়িয়েছে আঞ্চলিক দল তিপরা মথা।

 তারা বিভিন্নভাবে উস্কানিমূলক মন্তব্য করে চলেছে। বিশেষ করে দলের সুপ্রিম প্রদ্যোত কিশোর দেববর্মণ দিল্লি যন্তর মন্তরে দাঁড়িয়ে বলেছেন আগরতলা এবং ত্রিপুরার মালিক নাকি তিনি। এ ধরনের বিদ্বেষী মূলক কথা বলে নতুন করে আশির গণহত্যার মতো পরিবেশ তৈরি করতে ব্লু ফিল্ম তৈরি করা হচ্ছে। এই মথা যে কোন সময় যে কোনো একটি ঘটনা ঘটিয়ে বাঙালীদের উপর দায় চাপিয়ে দিতে। অথচ সরকারের কোন ভূমিকা নেই। যেখানে সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা সেখানে সরকার তাদের প্রশ্রয় দিয়ে চলেছে। সরকারের উদ্দেশ্যে দাবি কোনভাবে যাতে আইন-শৃঙ্খলার অবনতি না হয় সেদিকে গুরুত্ব দিতে। জাতি জনজাতির মধ্যে শান্তি সম্প্রীতি রক্ষার ব্যবস্থা নিতে দাবি করছে আমরা বাঙালি দল। এমনটাই বললেন দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি শান্তির বার্তা দিয়ে আরো বলেন কেউ যাতে উস্কানিমূলক বক্তব্যের ফাঁদে পা না দেয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য