বাড়িরাজ্যইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস উদযাপন

ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ সেপ্টেম্বর : প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস পালন করল সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। শুক্রবার মেলারমাঠ স্থিত সিপিআইএম-এর রাজ্য দপ্তরে পালন করা হয় প্রাক্তন সিপিআইএম-এর সর্বভারতীয় সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস। এইদিন সিপিআইএম রাজ্য দপ্তরে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ সিপিআইএম-এর রাজ্য নেতৃত্ব।

উপস্থিত সকলে প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সমগ্র দেশের সাথে রাজ্যেও প্রাক্তন সিপিআইএম-এর সর্বভারতীয় সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস পালন করা হয়েছে। ১২ আগস্ট সীতারাম ইয়েচুরির জন্মদিন, আর ১২ সেপ্টেম্বর ওনার প্রয়াণ দিবস। এই এক মাস ব্যাপী নানান কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম কেন্দ্রীয় কমিটি। সেই মোতাবেক সমগ্র রাজ্য জুড়ে এক মাস ব্যাপী নানান কর্মসূচি পালন করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য