Friday, February 6, 2026
বাড়িরাজ্যজাতীয় বন শহীদ দিবস উদযাপন

জাতীয় বন শহীদ দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ সেপ্টেম্বর : বৃহস্পতিবার জাতীয় বন শহীদ দিবস। রাজধানীর অদূরে শালবাগানস্থিত অক্সিজেন পার্কে এই দিনটি পালন করা হয়। সেখানে শহীদ ফরেস্টারদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা। উল্লেখ্য জাতীয় বন শহীদ দিবস প্রতি বছর ১১ সেপ্টেম্বর ভারতে পালন করা হয়।

 এই দিনটি বন, বন্যপ্রাণী এবং জীববৈচিত্র রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছেন সেই সকল সাহসী কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পালন করা হয়। এই দিনটি রাজস্থানের খেজার্লি গণহত্যার ঘটনাকেও স্মরণ করে। যেখানে ১৭৩০ সালে গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ১৫০ জন মহিলা তাদের জীবন দিয়েছিলেন। এই দিনটি পালনের মূল উদ্দেশ্য হলো বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কর্মরত কর্মীদের আত্মত্যাগ এবং তাদের জীবন উৎসর্গ করার প্রতি সম্মান জানানো। এছাড়াও, এইটি বন সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য