Thursday, February 5, 2026
বাড়িরাজ্যহোটেল পোলো টাওয়ারে পুজোর মহাভোজ

হোটেল পোলো টাওয়ারে পুজোর মহাভোজ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ সেপ্টেম্বর :শারদোৎসব দোরগোড়ায়। পূজার আনন্দের দিনগুলিতে এবছর ও  বাঙালি বনেদি ভুঁড়ি ভোজের আয়োজন করেছে  হোটেল পোলো টাওয়ার।আজ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হোটেল পোলো টাওয়ার গ্রুপের ক্লাস্টার গ্রুপের জেনারেল ম্যানেজার গুঞ্জন কুমার জানালেন,পুজো উপলক্ষে আবারো হোটেল পোলো টাওয়ার আগরতলায় নিয়ে এসেছে পুজোর মহাভোজ ২০২৫ থ্রি এইটি ওয়ান রেস্টুরেন্টে।পুজোর প্রতিদিন থাকছে রকমারি বাঙালি বাহারি নানা ধরনের সুস্বাদু পদ।

 উল্লেখ্য,এইবার সিস্টার গুঁড়ো মশলার সহ আয়োজনে পুজোর প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত বারোটা অব্দি এই মহাভোজের ব্যবস্থা থাকবে।উৎসব প্রিয় বাঙালি শুধু নয় সকল অংশের ভোজনপ্রিয় মানুষদের কথা মাথায় রেখেই বিভিন্ন রকমারি বাহারি সুস্বাদু পদের আয়োজন।তিনি আরও জানান, এই বিষয়ে বিস্তারিত জানতে হলে হোটেল পোলো টাওয়ার এর সোশ্যাল মিডিয়া পেজ ফলো করতে হবে। এ বছর পোলো টাওয়ার এর অফিসিয়াল রেডিও পার্টনার ৯২.৭ বিগ এফ এম শোনার অনুরোধ জানানো হয়েছে,যাতে আকর্ষণীয় অফার ও প্রতিযোগিতার মাধ্যমে আকর্ষণীয় মহা অফার ও বিভিন্ন রকমের চিত্তাকর্ষক পুরস্কার ও কমপ্লিমেন্টারি পুজোর মহাভোজের বুফের ভাউচার সহ কমপ্লিমেন্টারি রাত্রি যাপন এর সুযোগ মিলবে হোটেল পোলো টাওয়ার আগরতলায়।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর (ষষ্ঠী থেকে দশমী) পর্যন্ত প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত থাকবে এই মহা ভোজের আয়োজন।সঙ্গে থাকবে পুজোর মাতন । ঢাকে পড়বে কাঠি,বাউল গানে গানে অভাবনীয় পরিবেশ এবং সেই সঙ্গে অথেনটিক বাঙালি ভুঁড়ি ভোজ। উৎসবের দিনগুলোতে সকলকে এই পুজোর মহাভোজে আমন্ত্রণ জানিয়েছে হোটেল পোলো টাওয়ার।এর খরচ ও সকলের সাধ্যের মধ্যেই থাকবে বলে জানানো হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য