Saturday, February 7, 2026
বাড়িখেলাত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক রঞ্জিত ভট্টাচার্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন

ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক রঞ্জিত ভট্টাচার্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৯ সেপ্টেম্বর ।। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক তথা রাজ্যের বিশিষ্ট ফুটবল সংগঠক টাউন ক্লাবের প্রতিষ্ঠাতা রঞ্জিত ভট্টাচার্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সোমবার রাত ৮টায় আইএলএস হসপিটালে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজ্যের ফুটবল মহল সহ ক্রীড়ামোদী মহলে।

কর্মজীবনে রঞ্জিত ভট্টাচার্য ছিলেন বোধজং স্কুলের শারীর শিক্ষক। পরে শিক্ষা দপ্তরের অধিনে সুপারিন্টেন্ডেন্ট অব ফিজিক্যাল এডুকেশন পদে উন্নিত হন এবং এই পদেই অবসর নেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকালে তাঁর মরদেহ নিয়ে আসা হয় রাজধানীর সিটি সেন্টারে রাজ্য ফুটবল সংস্থার অফিসের সামনে। সেখানে মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করেন রাজ্য ফুটবল সংস্থা, রেফারি সংস্থার কর্তারা সহ আপামর ফুটবল প্রেমীরা। দুপুরে বটতলা মহাশ্মশানে শেষ কৃত্য সম্পন্ন হয়েছে। বোধজং স্কুলের এলামনির পক্ষ থেকেও গভীর শোক জানানো হয়েছে। শোক জানানো হয়েছে রাজ্য ফুটবল সংস্থার পক্ষ থেকেও।
শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজ্য ফুটবল সংস্থার সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী সহ টাউন ক্লাবের কর্মকর্তারা। বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান বিমল কুমার রায় চৌধুরী, কমল সাহা, দিলীপ চক্রবর্তী, রঞ্জিত দেব, নূপুর দাশগুপ্ত, সুব্রত দত্ত চৌধুরী, তপন সাহা প্রমুখ। প্রসঙ্গত ১৯৬৯ সালে তাঁর হাত ধরে ময়দানের ঐতিহ্যবাহী টাউন ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল। বহু ফুটবলারকে খ্যাতির শিখরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর বিশাল অবদান ছিল। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস ক্লাব রজত জয়ন্তী বর্ষ পূর্তীতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত দিয়ে মুক্তধারা অডিটরিয়মে তাঁকে লাইফ টাইম এচিভমেন্ট সম্মান দিয়েছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য