বাড়িরাজ্যশহরের নিম্নাঞ্চল জলের নিচে

শহরের নিম্নাঞ্চল জলের নিচে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ সেপ্টেম্বর : শনিবার দুপুর থেকে রবিবার সকাল পর্যন্ত পশ্চিম জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে মুষলধারে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির ফলে রবিবার দুপুর থেকে আগরতলা শহরতলী নিম্নাঞ্চল কাশীপুর, বলদা খাল সহ আশপাশ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় শনিবার তারা তেমন বৃষ্টি প্রত্যক্ষ করতে না পারলেও রবিবার দুপুর থেকে হাওড়া নদীর জল বাড়ছে।

 নদীর জল ফুলে আশেপাশে এলাকার প্রবেশ করতে শুরু করে। জল বাড়ার নমুনা দেখে বাড়ির ঘর ছেড়ে বের হয়ে অন্যথায় রওনা হয়েছি তারা। প্রশাসন খবর পাওয়ার আগেই তারা বাড়ি ঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন। তারপর প্রশাসনও পরিস্থিতির দিকে নজর রাখতে শুরু করে। খবর লেখা পর্যন্ত বলদাখাল এবং কাশিপুর এলাকায় হাটু জল রয়েছে। প্রশাসন নজর রেখে চলেছে যাতে কোনরকম ঘটনা সংঘটিত না হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য