স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ সেপ্টেম্বর :৫ সেপ্টেম্বর আরবি মাসের ১২ রবিউল তারিখ। এই দিনে মুসলিম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদের জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান হয়। প্রতি বছরের ন্যায় আবারো ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি ধর্মীয় শোভাযাত্রা বের হয় আগরতলা ইন্দ্রনগর মাজার শরীফের সামনে থেকে। বহু মুসলিম ধর্মপ্রাণ লোকজন এই মিছেলে অংশ নেন।
মিছিলটি ইন্দ্রনগর থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং পরে ইন্দ্রনগর মসজিদের শেষ হয়। মসজিদে বিশেষ দোয়া হয় এবং তবরুক বিতরণ করা হয় বলে জানান ত্রিপুরা গাউছিয়া সমিতির সদস্য এম এম শাহাবুদ্দিন।

