Thursday, February 5, 2026
বাড়িরাজ্যপ্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পক্ষকাল ব্যাপী জমকালো অনুষ্ঠানের আয়োজন

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পক্ষকাল ব্যাপী জমকালো অনুষ্ঠানের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে পক্ষকাল ব্যাপী জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর পৌরিহিত্যে বৈঠক হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। প্রতিবছরের মতো এবছরও সেবা পাক্ষিক প্রদেশ কর্মশালা অনুষ্ঠিত হবে।

 ১৭ সেপ্টেম্বর থেকে গান্ধী জয়ন্তী তথা ২ রা অক্টোবর পর্যন্ত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচি মূল উদ্দেশ্য হলো সেবার মাধ্যমে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে যাওয়া। তিনি আরো বলেন সেবা মূলক কর্মসূচি উপলক্ষে রক্তদান শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। তিনি আরো বলেন ২৫ সেপ্টেম্বর দীন দয়াল উপাধ্যায়ের জন্মদিন এবং দুই অক্টোবর গান্ধী জয়ন্তী। এই দুই দিনেও বিভিন্ন কর্মসূচি সংঘটিত করবেন প্রদেশ বিজেপি। এই কর্মসূচি গুলির রূপরেখা তৈরি করা হয় আজকে। আয়োজিত বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন উপস্থিত প্রদেশ বিজেপি সভাপতি তথা সংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি -র সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য