স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ সেপ্টেম্বর :১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত আদি কর্মযোগী অভিযানের আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ে আদি কর্মযোগী অভিযান উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান জেলাশাসক ডক্টর বিশাল কুমার। তিনি বলেন, ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই আদি কর্মযোগী অভিযান প্রকল্পের মাধ্যমে ২০৩০ সাল পর্যন্ত জনজাতি এলাকায় উন্নয়ন করা হবে।
এই প্রকল্পের অধীন গ্রামীণ স্তরে দীর্ঘ মেয়াদী এবং স্বল্প মেয়াদী পরিকল্পনায় ভাগ করে গ্রামীণ স্তরে একশন প্লেন গড়ে তোলা হবে। এই প্রকল্পের অধীনে জনজাতিদের অধিকার এবং জনজাতিদের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে জনজাতিদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই প্রশিক্ষণ চলাকালীন সময়ে গ্রামীণ স্তরে একশন প্ল্যান গড়ে তোলা হবে।
সেই অ্যাকশন প্ল্যান হিসেবে পরবর্তী সময়ে বাস্তবিক অর্থে কাজ করা হবে। এই প্রকল্প ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই প্রকল্প চলাকালীন সময়ে সেবা পর্ব নামে একটি অভিযান চালানো হবে। ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে। এই অভিযান চলাকালীন সময়ে একাধিক কর্মসূচি লাগু করা হবে এর বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা শাসক ডক্টর বিশাল কুমার।

