স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ সেপ্টেম্বর : ত্রিপুরার রাজ্যের বনাঞ্চলে এবং বন সংলগ্ন এলাকায় বন্যপ্রাণী এবং সাধারণ মানুষের মধ্যে একটা সংঘাত তৈরি হচ্ছে। এর প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট থেকে শুরু করে একেবারে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শান্তিনগর পর্যন্ত। গত পাঁচ ছয় বছরে এই এলাকায় ১০ জনের উপরে মানুষের মৃত্যু হয়। এর মধ্যে ৮ জন পুরুষ এবং দুইজন মহিলা। আহত ও হয়েছেন বেশ কিছু।
প্রচুর ঘরবাড়ি ও ভেঙেছে। প্রতি বছর কৃষকদের বহু ফসল নষ্ট হচ্ছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক পবিত্র কর এমনই অভিমত ব্যক্ত করেছেন। সাধারণ সম্পাদক পবিত্র কর আরো বলেন এছাড়া বিলোনিয়ায় কাজ করতে গিয়ে বাইসনের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন এক কৃষক। এছাড়া প্রতিবছর দেখা যায় কাজ করতে গিয়ে জুমিয়ারা ভাল্লুকের আঘাতে আক্রান্ত হচ্ছে।
বৃহস্পতিবার এই সমস্ত বক্তব্যগুলোকে সামনে রেখে সারা ভারত কৃষক সভার পাঁচজনের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে রাজ্যের বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মার সঙ্গে। মন্ত্রির সঙ্গে এদিন আলোচনার সময় উপস্থিত ছিলেন দপ্তরের পদাধিকারীরা ও। এই সমস্ত সমস্যাগুলো নিরসনের জন্য ৫ দফা দাবি তুলে দেয়া হয় মন্ত্রীর হাতে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান