Friday, February 6, 2026
বাড়িখেলাউত্তরপূর্বাঞ্চল আন্তঃ রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সূচনা হলো বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা...

উত্তরপূর্বাঞ্চল আন্তঃ রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সূচনা হলো বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা আসরের উদ্বোধন করেন

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৪ সেপ্টেম্বর ।। রাজধানীর এন এস আর সি সি’তে চার দিন ব্যাপী উত্তরপূর্বাঞ্চল আন্তঃ রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সূচনা হলো বৃহস্পতিবার।


মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা আসরের উদ্বোধন করেন। এতে উত্তরপূর্বের ৮টি রাজ্যের খেলোয়াড়েরা বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন।

অনুষ্ঠানে অতিথি খেলোয়াড়দের স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “খেলাধুলার একটা বিশাল শক্তি রয়েছে। নানা ভাষা, জাতি ও সম্প্রদায়ের মধ্যে এক ঐক্যের বাতাবরণ তৈরী হয় খেলাধুলার মাধ্যমে। তৈরী হয় সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব বোধ”।


উত্তরপূর্বে ক্রীড়া প্রসঙ্গে প্রতিভার মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরপূর্ব বহু প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। যারা দেশকে প্রতিনিধিত্ব করছে। এই অঞ্চলে প্রতিভার কোন ঘাটতি নেই। ত্রিপুরাও এর ব্যতিক্রম নয়”।
আসরে আটটি রাজ্যের ২২৬ জন খেলোয়াড় ও অফিসিয়াল অংশ নিয়েছেন। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মণিপুরের বিধায়ক তথা মণিপুর ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ সিং, আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার সহ ক্রীড়া দপ্তরের আধিকারিকরা। উদ্বোধন পর্বের পর বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক পর্বের খেলা শুরু হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য