Friday, February 6, 2026
বাড়িরাজ্য২ লক্ষাধিক গাঁজা গাছের চারা ধবংস করল পুলিশ

২ লক্ষাধিক গাঁজা গাছের চারা ধবংস করল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ আগস্ট:  ২ লক্ষাধিক গাঁজা গাছের চারা কেটে ধবংস করল যাত্রাপুর থানার পুলিশ। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সাত সকালে যাত্রাপুর থানার পুলিশ জাগুরিয়া ছড়া এলাকায় গাজা বিরোধী অভিযান চালায়। এই অভিজানে বেশ কিছু গাঁজা গাছের নার্সারি ধবংস করা হয়।

যাত্রাপুর থানার ওসি স্মৃতি কন্ত বর্ধন এক সাক্ষাৎকারে জানান গোপন সংবাদের উপর ভিত্তি করে এইদিনের গাঁজা বিরোধী অভিযান চালানো হয়। কাঠালিয়া পঞ্চায়েত এলাকার কাঁকরি নদীর দক্ষিনে অভিযান চালিয়ে ধবংস করা হয় বেশ কিছু গাঁজার নার্সারি। তিনি আরও জানান আনুমানিক ২ লক্ষাধিক গাজা গাছের চারা ধবংস করা হয়েছে। এই ধরনের গাঁজা বিরোধী অভিযান আগামিদিনেও জারি থাকবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য