Thursday, August 6, 2026
বাড়ি শ্রেণী বহির্ভূত তামিলনাড়ুর উচ্চশিক্ষা মন্ত্রী এবং তাঁর স্ত্রীকে ৩ বছর কারাদণ্ডের সাজা করল।

তামিলনাড়ুর উচ্চশিক্ষা মন্ত্রী এবং তাঁর স্ত্রীকে ৩ বছর কারাদণ্ডের সাজা করল।

তামিলনাড়ুর উচ্চশিক্ষা মন্ত্রী এবং তাঁর স্ত্রীকে ৩ বছর কারাদণ্ডের সাজা করল।

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর : কে পোনমুডির বিরুদ্ধে বড়সড় আর্থিক দুর্নীতির অভিযোগ ছিল। ওই মামলায় তামিলনাড়ুর উচ্চশিক্ষা মন্ত্রী এবং তাঁর স্ত্রীকে ৩ বছর কারাদণ্ডের সাজা ঘোষণা করল মাদ্রাজ হাই কোর্ট । এইসঙ্গে ৫০ লক্ষ টাকা জরিমানাও হয়েছে দম্পতির I আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার জন্যই এই সাজা। প্রথমবার দম্পতির বিরুদ্ধে ২০০২ সালে এফআইআর দায়ের হয়েছিল। অভিযোগ, ১৯৯১ থেকে ২০০১ সালের মধ্যে এআইএডিএমকে ক্ষমতায় থাকাকালীন আয়ের সঙ্গে সঙ্গতিহীনভাবে সম্পত্তি বাড়তে থাকে কে পোনমুডি এবং তাঁর স্ত্রীর। ১.৪ কোটি টাকার সঙ্গতিহীন আয়ের অভিযোগ উঠেছিল উভয়ের বিরুদ্ধে।এর জেরেই মন্ত্রী এবং তাঁর স্ত্রীকে ৩ বছরে কারাদণ্ড এবং ৫০ লক্ষ টাকা জরিমানা করেছে আদালত। বিচারপতি জি জয়চন্দ্রন মন্তব্য করেছেন, অন্য কোন দপ্তর হলেও কথা ছিল। কিন্তু তাঁর দায়িত্বে ছিল উচ্চশিক্ষা দপ্তরে। তিনি এমন কাজ করায় আগামী প্রজন্মের ক্ষতি করেছে। ৭৩ এবং ৬০ বছরের দুই অভিযুক্তের বয়সের কথা বিবেচনা করে সাজা কমানোর অনুরোধ করেন মন্ত্রীর আইনজীবী। তবে সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আবেদন করার জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছে মাদ্রাজ হাই কোর্টের তরফে। এর মধ্যে উপযুক্ত সুরাহা না পেলে তাঁদের আত্মসমর্পণ করতে হবে। জানিয়েছে আদালত।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha