Wednesday, August 5, 2026
বাড়ি শীর্ষ সংবাদ কোচবিহার ট্রফি : ত্রিপুরা ৮ রানে জয়ী

কোচবিহার ট্রফি : ত্রিপুরা ৮ রানে জয়ী

কোচবিহার ট্রফি  : ত্রিপুরা ৮ রানে জয়ী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ৯ ডিসেম্বর:  কোচবিহার ট্রফি অনূর্ধ্ব ১৯ বছরের ক্রিকেট প্রতিযোগিতায় ত্রিপুরা ৮ রানে বিহারকে পরাজিত করেছে। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া মাঠে চারদিনের খেলার শেষদিনে আজ ২৬৯ রানের লক্ষ্যে ৪ উইকেটে ১৯৯ রান থেকে খেলতে নেমে বিহার সবকটি উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ২৬০ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

 দলের পক্ষে দীপক ৮৪ ও তরুন কুমার ৫৬ রান করে। রাজ্যদলের সন্দীপ সরকার ৯১ রানে ও সৌরভ সরকার ৬২ রানে ৩টি করে উইকেট পায়। এর আগে রাজ্যদল দুই ইনিংসে ১৯৩ ও ১৪৫ করেছিল। বিহার প্রথম ইনিংসে করে মাত্র ৭০ রান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha