Thursday, November 26, 2026
বাড়ি রাজ্য নম্বরবিহীন বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত চার বছরের শিশু, উত্তেজিত জনতা ভাঙচুর করল গাড়িটি

নম্বরবিহীন বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত চার বছরের শিশু, উত্তেজিত জনতা ভাঙচুর করল গাড়িটি

নম্বরবিহীন বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত চার বছরের শিশু, উত্তেজিত জনতা ভাঙচুর করল গাড়িটি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ নভেম্বর : আগরতলা শহর স্মার্ট হলেও, স্মার্ট হয়নি ট্রাফিক প্রশাসন। নিরাপত্তাহীন হয়ে উঠছে আনস্মার্ট ট্রাফিক প্রশাসনের কারণে স্মার্ট সিটি। শহরের মধ্যে নম্বর বিহীন গাড়ি এবং বাইকের দৌরাত্ম্য এতটাই বেড়ে চলেছে যে সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে তারা। বুধবার দুপুরে তাই ঘটলো। এদিন দুপুরবেলা রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় চার বছর ছয় মাস বয়সী একটি শিশু তার ঠাকুরমার সঙ্গে স্কুল থেকে বাড়ি ফেরার সময় দ্রুতগামী নম্বর বিহীন মারুতি গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে মাথায়, হাতে এবং পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তারপর শিশুটিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

এদিকে স্থানীয় কিছু যুবক নম্বর বিহীন গাড়িটির পেছনে ধাওয়া করে আইজিএম চৌমুহনী এলাকায় এসে গাড়িটিকে পায়। গাড়িটি আইজিএম চৌমুহনী এলাকায় ট্রাফিক কর্মীদের হাতে আটক হয়েছিল, তারপর উত্তেজিত যুবকরা গাড়িটি পুলিশের সামনে ভেঙে চুরমার করে। গাড়ি চালক সুবিধা বুঝে পুলিশের হাতে ধরা দেয় বলে জানা যায় ঘটনার খবর পেয়ে পশ্চিম আগরতলা থানা থেকে ছুটে আসা পুলিশকর্মীর কাছ থেকে। এদিকে জিবি হাসপাতালে চিকিৎসক জানিয়েছেন, শিশুটি মাথায় গুরুতর আঘাত লেগেছে। হাতে এবং পায়ে আঘাত লেগেছে। অবস্থা সংকটজনক। উল্লেখ্য, আগরতলা শহরের মধ্যে নম্বর বিহীন গাড়ি, বাইক থেকে শুরু করে নম্বর ডেকে প্রতিদিন প্রচুর গাড়ি বাইক ঘোরাফেরা করছে আগরতলা শহরের বুকে। পুলিশ প্রশাসন এবং ট্রাফিক প্রশাসন গাড়িগুলি এবং বাইক গুলি আটক করার জন্য কোনরকম কড়া পদক্ষেপ গ্রহন করছে না। যার ফলে শহরের বুকে অপরাধমূলক কার্যকলাপ বেড়ে চলেছে। নিয়ন্ত্রণ বিহীন হয়ে পড়ছে দুর্বৃত্তরা। এক প্রকার ভাবে প্রশাসনের চরম উদাসীনতার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha