Thursday, November 26, 2026
বাড়ি রাজ্য নির্দল প্রার্থীর গাড়ি জ্বালিয়ে দিল শাসক দলের দুর্বৃত্তরা বলে অভিযোগ

নির্দল প্রার্থীর গাড়ি জ্বালিয়ে দিল শাসক দলের দুর্বৃত্তরা বলে অভিযোগ

নির্দল প্রার্থীর গাড়ি জ্বালিয়ে দিল শাসক দলের দুর্বৃত্তরা বলে অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ নভেম্বর : ভোট প্রচারের আগের দিন রাতের বেলা নির্দল প্রার্থীর গাড়ি জ্বালিয়ে দিল শাসকদলের দুর্বৃত্তরা বলে অভিযোগ। ঘটনা আমবাসা পুর পরিষদের ১০ নং ওয়ার্ডে। নির্দল প্রার্থী বিশ্বজিৎ রায়ের গাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে নির্দল প্রার্থী বিশ্বজিৎ রায়ের বাড়ির সামনে এসে তান্ডব চালায় দুষ্কৃতীকারিরা। পাশাপাশি তার গাড়িটি জ্বালিয়ে দেয়, এবং নির্দলের বুথ অফিসটি ভেঙে চুরমার করে দেয়। এক সাক্ষাৎকারে নির্দল প্রার্থী বিশ্বজিৎ রায় বলেন, গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে।

বহুবার তাকে ফোন করে শাসকদলের দুষ্কৃতিকারীরা হুমকি দিয়েছে। এলাকায় ভোট প্রচারে এসে বিজেপি নেতৃত্ব বলছেন, এলাকাবাসী এই নির্দল প্রার্থীকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে বিশ্বজিৎ কাজ করতে পারবে না। আর বলছে ভোটের দিন বহু মানুষকে দিয়ে ছাপ্পা ভোট দেওয়া হবে। এভাবে নানা কিছু বলে এলাকাবাসীকে ভয় দেখানো হচ্ছে। গোটা এলাকার জুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্কের পরিবেশ। গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী নির্দল থেকে প্রার্থী হয়েছিলেন তিনি।

 কিন্তু পূবর্তন সন্ত্রাসের জামানাকে ছাপিয়ে যাচ্ছে শাসক দলের দুর্বৃত্তদের হুমকি ধমকি। এভাবে চলতে থাকলে পরিবেশ ভোটের দিন নির্দ্বিধায় খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন মনোনীত প্রার্থী। বর্তমানে উৎকণ্ঠায় আছেন তিনি। এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে প্রশ্ন উঠছে, এটা কেমন সুশাসন জামানা যে মানুষকে গণতান্ত্রিক ভাবে লড়াই করার সুযোগ দেওয়া হবে না?  তাহলে বিভিন্ন জায়গায় ভোট প্রচারে গিয়ে পূর্ববর্তন জামানার সন্ত্রাসকে যেভাবে শাসক দল পুঁজি করছে তাহলে কি সেই পথেই অবলম্বন করছে বিজেপি?

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha