Sunday, September 27, 2026
বাড়ি রাজ্য জেলা হাসপাতালে তীব্র জল সংকটের অভিযোগ

জেলা হাসপাতালে তীব্র জল সংকটের অভিযোগ

জেলা হাসপাতালে তীব্র জল সংকটের অভিযোগ

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ সেপ্টেম্বর : কুলাই ধলাই জেলা হাসপাতালে তীব্র জল সংকটের অভিযোগ উঠেছে। রোগী ও পরিজনদের দাবি, শুক্রবার রাত থেকেই হাসপাতালে পানীয় জল এবং শৌচালয় গুলির মধ্যে জল মিলছে না। এক রোগীর পরিবার জানান, এক ফোটা জলও টেপ দিয়ে পড়ছে না। তারা শৌচালয়ে পর্যন্ত যেতে পারছেন না।

কেউ কেউ হাসপাতালের বাইরে সুলভে যাচ্ছেন। এবং পানীয় জলের তৃষ্ণা মেটাতে তাদের দোকান থেকে জল কিনে আনতে হচ্ছে। রাত থেকে এই বিষয় প্রত্যক্ষ করছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। কিন্তু কারো কোন ভূমিকা নেই বলে অভিযোগ। এদিকে হাসপাতাল চত্বরে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগও রয়েছে। দ্রুত জল ও বিদ্যুৎ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন রোগী ও রোগীর পরিবার-পরিজন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha