Sunday, September 27, 2026
বাড়ি রাজ্য শিক্ষক শিক্ষিকিকাদের কারণে সাতচাঁদ উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে ফের পঠন-পাঠন লাটে

শিক্ষক শিক্ষিকিকাদের কারণে সাতচাঁদ উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে ফের পঠন-পাঠন লাটে

শিক্ষক শিক্ষিকিকাদের কারণে সাতচাঁদ উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে ফের পঠন-পাঠন লাটে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ সেপ্টেম্বর :শিক্ষক শিক্ষিকাদের চরম গাফিলতিতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা একেবারে জলাঞ্জলি। এই অভিযোগ সাতচাঁদ উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা মনগড়া ভাবে চলছেন বলে অভিযোগ। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে শিক্ষকদের অনিয়মিত উপস্থিতির কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পঠন-পাঠন। জানা যায়, বিদ্যালয়টিতে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা হয়।

 বর্তমানে বিদ্যালয়ে মোট প্রায় ৬০ জন ছাত্রছাত্রী থাকলেও শিক্ষক-শিক্ষিকার সংখ্যা মাত্র ৫ জন।অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক-শিক্ষিকা নিজেদের ইচ্ছেমতো বিদ্যালয়ে আসা-যাওয়া করেন। আবার অনেক সময় ছুটির কারণে একাধিক শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় মাত্র একজন বা দুজন শিক্ষককে দিয়ে বিদ্যালয়ের পঠন-পাঠন চালাতে হয়। এর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাপকভাবে প্রভাব পড়ছে বলে অভিযোগ অভিভাবকদের। শুধু পঠন-পাঠন নয়, বিদ্যালয়ের মিড-ডে মিল নিয়েও অভিযোগ উঠেছে।

অভিভাবকদের দাবি, নির্দিষ্ট সময়ে মিড-ডে মিল পরিবেশন করা হয় না। অনেক সময় নির্ধারিত সময়ের পর খাবার দেওয়া হয় এবং ছাত্রছাত্রীদের খোলা মাঠে বসেই খাবার খেতে হচ্ছে বলে অভিযোগ। অভিভাবকদের আরও অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষকও সঠিকভাবে বিদ্যালয় পরিচালনা করতে পারছেন না। দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা চললেও কার্যকর পদক্ষেপ না হওয়ায় ক্ষোভ বাড়ছে অভিভাবকদের মধ্যে। এলাকাবাসী ও অভিভাবকদের দাবি, সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরের আধিকারিকরা বিষয়টি সরেজমিনে তদন্ত করে বিদ্যালয়ের পঠন-পাঠন ও মিড-ডে মিল ব্যবস্থার সমস্যাগুলি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য। ছাত্রছাত্রীদের স্বার্থে বিদ্যালয়ে নিয়মিত শিক্ষক উপস্থিতি নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha