স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৬
সেপ্টেম্বর
: সাব্রুম-আগরতলা
৮
নম্বর
জাতীয়
সড়ক
অবরোধ
করে
বিক্ষোভে
সামিল
হল
কলাছড়া
একলব্য
মডেল
রেসিডেন্সিয়াল
স্কুলের
ছাত্রছাত্রীরা।
শনিবার
সকাল
থেকে
বিদ্যালয়ের
ছাত্রছাত্রীরা
রাস্তায়
বসে
অবরোধ
শুরু
করে।
এর
ফলে
জাতীয়
সড়কে
যান
চলাচল
ব্যাহত
হয়
এবং
সমস্যায়
পড়েন
পথচারী
ও
যানবাহন
চালকরা।ছাত্রছাত্রীদের
অভিযোগ,
বিদ্যালয়ে
দীর্ঘদিন
ধরে
পানীয়
জলের
সমস্যা
রয়েছে।
পাশাপাশি সামাজিক
বিজ্ঞান
ও
বিজ্ঞান
বিষয়ের
শিক্ষক
নিয়োগ,
বিদ্যালয়ে
সোলার
লাইট
ও
স্মার্ট
বোর্ডের
ব্যবস্থা,
এবং
মেধাবী
ছাত্রছাত্রীদের
পুরস্কারের
ব্যবস্থা
করার
দাবি
জানিয়ে
আসছেন
তারা।তাদের
দাবি,
এই
সমস্যাগুলি
নিয়ে
একাধিকবার
সংশ্লিষ্ট
দপ্তর
ও
বিদ্যালয়ের
প্রিন্সিপালের
কাছে
জানানো
হলেও
কার্যকর
কোনও
ব্যবস্থা
গ্রহণ
করা
হয়নি।
ফলে
বাধ্য
হয়েই
তারা
জাতীয়
সড়ক
অবরোধে
বসেছেন।
অবরোধের খবর
পেয়ে
মনু
বাজার
থানার
পুলিশ
এবং
সংশ্লিষ্ট
আধিকারিকরা
ঘটনাস্থলে
পৌঁছান।
ছাত্রছাত্রীদের
সঙ্গে
কথা
বলে
তাদের
দাবিগুলি
গুরুত্ব
সহকারে
দেখার
আশ্বাস
দেওয়া
হলে
পরবর্তী
সময়ে
অবরোধ
তুলে
নেয়
তারা।
অবরোধ
উঠে
যাওয়ার
পর
স্বাভাবিক
হয়
জাতীয়
সড়কে
যান
চলাচল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান