স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ সেপ্টেম্বর : বুধবার আগরতলায় মিলনচক্র
ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের শুভ দ্বারোদঘাটন এবং মুখ্যমন্ত্রী স্বচ্ছতা অভিযান কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনারানী সরকার, আগরতলা পুর নিগমের সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্পোরেটর ক্লাবের সভাপতি, সম্পাদক ও অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন মেয়র।
এরপর ক্লাব প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় স্বচ্ছতা অভিযান চালানো হয়। মেয়র বক্তব্য রেখে বলেন, প্রতি এলাকার কতিপয় বাড়ির জন্য পরিবেশ দূষিত করতে দেওয়া যায় না। নিয়মিত প্রত্যেক বাড়ির পক্ষ থেকে ৬০ টাকা করে মাসিক আবর্জনা সংগ্রহের জন্য টাকা দিতে হবে। তারা যদি টাকা না দেয় তাহলে তারা এলাকার রাস্তাঘাট এবং ড্রেনের মধ্যে আবর্জনা ফেলছে। ফলে দুর্গন্ধ সৃষ্টি হয় এলাকার পরিবেশ দূষিত হয়। এগুলি নিয়ে প্রতি ক্লাব নিজ নিজ এলাকার অসচেতন মানুষকে ডেকে সচেতন করতে পারেন। আগামী দিন এলাকার স্বচ্ছতা যাতে বজায় থাকে তার জন্য তারা উদ্যোগ নিতে পারে। এমনটাই বললেন মেয়র। উল্লেখ্য, শহরের দক্ষিণাঞ্চলে এই ধরনের সচেতনতার জন্য প্রতি ক্লাব উদ্যোগ গ্রহণ করলে পরিবেশ দূষিত হবে না।
বিশেষ
করে শহর দক্ষিণাঞ্চলের উত্তর বাধারঘাট এবং বাধারঘাট স্থিত বহু এলাকায় রয়েছে, যে সমস্ত এলাকার
মধ্যে চরম উদাসীনতা ক্লাব কর্তৃপক্ষ এবং স্থানীয় কর্পোরেটর থেকে শুরু করে সহ দক্ষিণাঞ্চলের চেয়ারম্যান
অভিজিৎ মল্লিকের। বছরের পর বছর ধরে
লক্ষ্য করা যাচ্ছে এলাকাগুলিতে রাস্তার উপর সকাল বেলা আবর্জনার স্তূপ জমে থাকে। কারা এই ধরনের অচেতনতা
মূলক কাজ করছে সে বিষয়ে অবগত
রয়েছেন প্রতি এলাকায় ক্লাব থেকে শুরু করে কর্পোরেটর। অথচ, কোন ধরনের কড়া পদক্ষেপ গ্রহণ করছে না কেউই। এতে
করে এলাকাগুলির পরিবেশ দূষিত হয়। প্রাতঃভ্রমণে বের হওয়া মানুষজন সঠিকভাবে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না। গাড়ির চাকায় আবর্জনা গুলি রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আরো বেশি অস্বচ্ছ পরিবেশ তৈরি করছে। মেয়রের বক্তব্য আগামী দিন কতটা কাজে আসে সেটাই এখন দেখার বিষয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান