স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১০ সেপ্টেম্বর :লাগামহীন দুর্নীতি জাঁকিয়ে
বসেছে। জনগণের
জন্য উন্নয়নমূলক
কাজে চরম
দুর্নীতি চলছে
বিভিন্ন দপ্তরের।যুবরানগর
ব্লকের অন্তর্গত
রাজনগর গ্রাম
পঞ্চায়েতের ৬
নম্বর ওয়ার্ডে
অবস্থিত জল
জীবন মিশনের
পাম্প থেকে
গত দীর্ঘ
তিন মাস
ধরে কোনো
পানীয় জল
মিলছে না।
৪ নম্বর
ওয়ার্ড এলাকার
মানুষের এমনটাই
অভিযোগ।
স্থানীয় গ্রামবাসী
ও মহিলাদের
অভিযোগ, প্রায়
তিন মাস
ধরে পাম্পের
একটি প্রধান
সংযোগ লাইন
সম্পূর্ণ বিকল
হয়ে পড়ে
আছে। এই
বিষয়ে বারবার
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
কাছে লিখিত
ও মৌখিক
অভিযোগ জানানো
সত্ত্বেও দীর্ঘদিনে
কোনো সমাধান
মেলেনি। পরিস্থিতি
চরম আকার
ধারণ করায়
বৃহস্পতিবার ৪
নং ওয়ার্ডের
বিক্ষুব্ধ মহিলারা
পাম্প হাউসের
সামনে জড়ো
হয়ে তালা
ঝুলিয়ে চলে
যান। মহিলাদের
অভিযোগ, প্রকল্পের
কাজ চলাকালীন
অত্যন্ত নিম্নমানের
পাইপ ব্যবহার
করা হয়েছিল,
যার ফলে
এখন সাধারণ
গ্রামবাসীদের এই
অবস্থা।
নিম্নমানের পাইপ
দিয়ে কাজ
করা হয়েছে।
যার জন্য
লাইনের এক
জায়গায় মেরামত
করে গেলে
অন্য জায়গায়
ফেটে জল
অপচয় হচ্ছে।
তাই তালা
ঝুলিয়ে মহিলারা
পাম্প অপারেটর
দেবাশীষ দেবনাথের
সঙ্গে কথা
বলেন। এলাকার
মহিলারা জানান
একটি রিং
কল দিলেও
এলাকাবাসীর প্রাণ
বাঁচে। না
হলে এভাবে
কিছুদিন পর
পর কত
সমস্যার স্বীকার
তারা হবে?
এদিকে অপারেটর
দেবাশীষ দেবনাথ
বিষয়টি আধিকারিকের
নজরে এনছেন।
দ্রুত পাইপ
সংস্কার করে
পানীয় জল
সরবরাহ স্বাভাবিক
করার আশ্বাস
দিয়েছেন। কিন্তু
চাবি স্থানীয়
মহিলারা নিজেদের
কাছে রেখেছেন।
তবে আন্দোলনকারী
মহিলাদের স্পষ্ট
বার্তা দ্রুত
এই পানীয়
জলের সমস্যার
স্থায়ী সমাধান
না হলে
তারা আগামী
দিনে আরও
বৃহত্তর আন্দোলনে
নামতে বাধ্য
হবেন। তবে
ঢাকঢোল পিটিয়ে
সরকার দাবি
করছে রাজ্যের
১০০ শতাংশ
পানীয় জল
ঘরে ঘরে
পৌঁছে দিতে
আগামী কিছুদিনের
মধ্যে সফলতা
অর্জন করবে।
কিন্তু নিম্নমানের
কাজ ঘিরে
দিকে দিকে
জনগণ আঙ্গুল
তুলতে শুরু
করেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান