Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য বাইক চোর চক্রের বিরুদ্ধে আমতলী পুলিশের বড় সাফল্য!

বাইক চোর চক্রের বিরুদ্ধে আমতলী পুলিশের বড় সাফল্য!

বাইক চোর চক্রের বিরুদ্ধে আমতলী পুলিশের বড় সাফল্য!


আগরতলা :- গভীর রাতে বাইপাস এলাকা থেকে তিন বাইক চোরকে আটক করেছে আমতলী থানার পুলিশ। অভিযানে একটি চোরাই বাইকও উদ্ধার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল গভীর রাতে আমতলী বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আটকরা হল—

১) প্রসেনজিৎ চৌহান, বাড়ি বোলাগিরি আশ্রমপাড়া।

২) তপন সফর, বাড়ি বিশালগড় চা পাতাবাগান।

৩) কার্তিক সাহা, বাড়ি ক্যাম্পের বাজার।


আটকদের কাছ থেকে একটি বাইক উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, তারা বাইক চুরি চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। তবে তদন্তের স্বার্থে আরও তথ্য খতিয়ে দেখছে পুলিশ।


আজ তিন অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে তাদের পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতের কাছে আবেদন জানাবে আমতলী থানার পুলিশ।


এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, উদ্ধার হওয়া বাইকটি কোথা থেকে চুরি করা হয়েছিল এবং চক্রটির সঙ্গে অন্য কোনও ঘটনার যোগসূত্র রয়েছে কি না—তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।



Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha