স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ আগস্ট : বহু জল্পনা কল্পনার অবসান। সুপ্রিম কোর্টের নির্দেশে
অবশেষে ঘোষনা হলো ত্রিপুরা ভিলেজ কমিটির নির্বাচন। দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ভিলেজ কমিটির
নির্বাচন অনুষ্ঠিত হয়নি রাজ্যে। বিভিন্ন জটিলতার কারণে নির্বাচন পিছিয়ে যায়। আগামী
২৮ সেপ্টেম্বর হতে চলেছে ভোট। গণনা ৫ অক্টোবর। সোমবার রাজ্য নির্বাচন কমিশনার ডঃ প্রদীপ
কুমার চক্রবর্তী ভিলেজ কমিটির নির্বাচনের ঘোষণা দেন। তিনি বলেন এডিসি এলাকার ভিলেজ
কমিটির নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার নোটিফিকেশন জারি ১ সেপ্টেম্বর।
এদিন থেকে
মনোনয়নপত্র জমা শুরু। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হল ৬ সেপ্টেম্বর। মনোনয়নপত্র
স্ক্রুটিনি ৯ সেপ্টেম্বর। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ১১ সেপ্টেম্বর। তারপর
অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর ভোট। সকাল ৭ টা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ
পর্ব। পুনঃ ভোট অনুষ্ঠিত হবে তিন অক্টোবর। ৫ অক্টোবর ভোট গণনা। তিনি আরো জানিয়েছেন
নির্বাচন হবে ৫৮৭ টি ভিলেজ কমিটির ২৬৩৪টি নির্বাচনী কেন্দ্রের ৪৫৯৭ টি আসনে ভোট। ভোট
গ্রহণ করা হবে ১ হাজার ৫৫০ টি ভোটকেন্দ্রে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত
ছিলেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহা নির্দেশক জি এস রাও। তিনি নিরাপত্তা নিয়ে বিস্তারিত
তুলে ধরেন। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে রাজ্য পুলিশ পক্ষ থেকে
পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান