Monday, August 31, 2026
বাড়ি রাজ্য সাত দফা দাবিতে ইলেকট্রিক অটো চালকদের বিক্ষোভ

সাত দফা দাবিতে ইলেকট্রিক অটো চালকদের বিক্ষোভ

সাত দফা দাবিতে ইলেকট্রিক অটো চালকদের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ আগস্ট : সোমবার ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত ত্রিপুরা ইলেকট্রিক রিকশা শ্রমিক সংঘের উদ্যোগে নাগারজোলা বাস স্ট্যান্ড থেকে একটি মিছিল করা হয়। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে ড্রপ গেইট এলাকায় ট্রাফিক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায়। সরকারের দৃষ্টি আকর্ষণ করে ট্রাফিক আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবি, ইলেকট্রনিক অটো ও অটো রিকশা পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা রয়েছে। এগুলি সমাধান এবং পরিবহন শিল্পের স্বার্থে সাত দফা দাবি বাস্তবায়নের আবেদন জানায় রাজ্য সরকারের উদ্দেশ্যে।

যেমন ইলেকট্রনিক অটো ও অটো রিকশা পরিবহনের সঙ্গে যুক্ত হাজার হাজার শ্রমিক বর্তমানে বিভিন্ন প্রশাসনিক জটিলতার শিকার, অতিরিক্ত জরিমানাও শিকার, যানবাহনের পারমিট সংক্রান্ত সমস্যা পড়ছে, ভাড়া বৃদ্ধি না হওয়ায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবহন ব্যয় বৃদ্ধির ফলে শ্রমিকদের আর্থিক পরিস্থিতিও সংকটজনক হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে দাবি হলো পারমিটবিহীন ইলেকট্রনিক অটো রিকশা নিয়ে এমভিআই-এর আইন অনুযায়ী কী ব্যবস্থা গ্রহণ করা হবে, তা স্পষ্ট করতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এছাড়াও ত্রিপুরা রাজ্যে অটো ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধে অযথা করা মামলা ও জরিমানাগুলি দ্রুত লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে।

অন্যদিকে ট্রাফিক পুলিশের মাধ্যমে ছবি তুলে অযথা জরিমানা করার প্রক্রিয়া বন্ধ করতে হবে। বিশেষ করে বটতলা এলাকায় চলাচলের রাস্তার মাঝখানে স্থাপন করা ময়লা-আবর্জনার ডাস্টবিনগুলি দ্রুত সরিয়ে দিতে হবে। এর কারণে যানচালক ও পথচারীরা দুর্ঘটনা ও শারীরিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ সংগঠনের। বিভিন্ন শহরে, শহরতলি ও নাকা পয়েন্টে ট্রাফিক পুলিশ ও পুলিশের মাধ্যমে অটোচালক এবং পরিবহন শ্রমিকদের অযথা হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং অনিয়মিতভাবে জরিমানা আদায় বন্ধ করতে হবে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে নির্ধারিত আইন ও বিধি অনুযায়ী স্বচ্ছ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পরিবহন শ্রমিকদের দীর্ঘদিনের এই সমস্যাগুলি দ্রুত সমাধান করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন শ্রমিকরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha