নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): বৃহস্পতিবার থেকে দিল্লিতে অষ্টম বেতন কমিশনের পরবর্তী পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। এরপর চেন্নাই, পুদুচেরি, চণ্ডীগড় এবং জয়পুরে স্থানীয় কর্মী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসবে কমিশন।
বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই-এর নেতৃত্বে গঠিত এই কমিশনের ১৮ মাসের মেয়াদ শেষ হচ্ছে ২০২৭ সালের মে-জুন মাসে।
এই পর্বে সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সবচেয়ে বড় যৌথ মঞ্চ ন্যাশনাল কাউন্সিল-জেসিএম (এনসি-জেসিএম)-এর স্মারকলিপি।
এতে গ্র্যাচুইটি বৃদ্ধি, পুরনো পেনশন ব্যবস্থা (ওপিএস) পুনর্বহাল এবং ছুটির নগদীকরণসহ একগুচ্ছ অভূতপূর্ব দাবি তোলা হয়েছে।
সব পক্ষের মতামত ও প্রস্তাব পর্যালোচনার পর ২০২৭ সালের মে বা জুন মাস নাগাদ কেন্দ্রীয় সরকারের কাছে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে।
রিপোর্ট পেশের পর কেন্দ্রীয় সরকার ফিটমেন্ট ফ্যাক্টর, পে-ম্যাট্রিক্স এবং পেনশন সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা করবে। ফলে বর্তমান ও প্রাক্তন মিলিয়ে লক্ষ লক্ষ কেন্দ্রীয় কর্মচারীর নজর এখন কমিশনের এই আসন্ন বৈঠকগুলির দিকে।
অষ্টম বেতন কমিশনের কাজ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে। নির্ধারিত ১৮ মাসের মেয়াদের প্রায় সিংহভাগ সময় অতিক্রান্ত। বিভিন্ন সরকারি কর্মী সংগঠন ও পেনশনভোগীদের যৌথ মঞ্চের সঙ্গে ধারাবাহিক আলোচনার পর এবার অবসর-পরবর্তী সুবিধা, পেনশন সংস্কার এবং সামাজিক সুরক্ষা নিয়ে চূড়ান্ত দফার আলোচনা শুরু করতে চলেছে কমিশন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান