স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ জুলাই :নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর হতাশা জনক অবস্থায় আত্মহত্যার পথ বেছে নেয় দেশের ২১ ছাত্র-ছাত্রী। তারপরেই গোটা দেশে ছাত্র আন্দোলন তীব্র আকার ধারণ করে। গত কয়েকদিন ধরে দিল্লির যন্তর মন্তর সহ সারাদেশের বিভিন্ন রাজ্যে আন্দোলন ছড়িয়ে পড়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে। দিল্লির আন্দোলনকে সমর্থন জানিয়ে আগরতলা সার্কিট হাউস এলাকায় ছাত্রছাত্রীরা গত কয়েকদিন ধরে লাগাতার আন্দোলন চালায়। গোটা দেশের ছাত্র আন্দোলনের চাপে পড়ে শনিবার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতে বাধ্য হন।
তারপর রবিবার প্রয়াত ছাত্র-ছাত্রীদের স্মৃতির প্রতি মোমবাতি জ্বালিয়ে সার্কিট হাউজ এলাকায় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলো আগরতলার ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠান শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং সংবিধানের প্রস্তাবনা পাঠ করে আগামী দিনের জন্য শপথ গ্রহণ করেন। তারপর মোমবাতি জ্বালিয়ে ছাত্রছাত্রীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তিনি বলেন, শনিবার ছাত্রছাত্রীদের জন্য বিজয়ের দিন। কারণ ছাত্র যুবদের ঐতিহাসিক আন্দোলনের চাপে পড়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
তারপর
তাদের অভিনন্দন জানিয়ে বলা হয়েছে তোমরা আগামী দিন দেশের এবং রাজ্যের ভবিষ্যৎ। তিনি আরো বলেন, দেশে সংবিধান রক্ষা করতে হলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে। গত এক মাস
ধরে দেশের ছাত্র যুবরা এক ঐতিহাসিক ভূমিকা
পালন করেছে। তাদের হাতেই দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ। তারা এই কয়দিনে অত্যন্ত
দায়িত্ববোধে পরিচয় দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে গত ৫ দিন
ধরে সার্কিট হাউজ এলাকায় রাজ্যের ছাত্র ছাত্রীরা আন্দোলন করেছে। তবে আজকে বার্তা দেওয়া হয়েছে আন্দোলন সকলের গণতান্ত্রিক অধিকার। গণতন্ত্র রক্ষার লড়াই এবং শিক্ষার প্রসারের জন্য লড়াইয়ের জন্য তাদের উপর ভরসা আছে বলে জানান তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান