Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য জলে থৈ থৈ স্মার্ট সিটি, ভেঙ্গে পড়ল গাছ

জলে থৈ থৈ স্মার্ট সিটি, ভেঙ্গে পড়ল গাছ

জলে থৈ থৈ স্মার্ট সিটি, ভেঙ্গে পড়ল গাছ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জুন : ছুটির দিন রবিবার সন্ধ্যায় ঘন্টাখানেকের বৃষ্টিতে শহর ডুবল বৃষ্টির জলে। গোটা শহর জলে নিচে চলে যায়। রাজধানী ওরিয়েন্ট চৌমুহনী এলাকা, শকুন্তলা রোড, প্যারাডাইস চৌমুহনি এলাকা সহ বিভিন্ন এলাকায় হাঁটু জল থেকে শুরু করে কোমর জল পর্যন্ত হয়ে যায়। মানুষ টিপ্পনির স্বরে বলতে থাকেন এটাই উন্নয়নের জোয়ার!

দীর্ঘক্ষণ জল না থাকলেও দেশ ঘণ্টাখানেক জল ছিল শহরের মধ্যে। সঠিক সময়ে পাম্প মেশিনগুলি কাজ শুরু করলেও জল নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয়। নর্দমার জলে আটকে যায় বহু পথচারী। ছুটির দিন হওয়ায় সন্ধ্যায় রাস্তায় বের হয়েছিলেন সরকারি কর্মচারী থেকে শুরু করে অবসরপ্রাপ্তরা। কিন্তু ঘন্টাখানেকের বৃষ্টিতে গোটা শহর নাকাবন্দি করে ফেলে জল। সৃষ্টি হয় ট্রাফিক জ্যাম। জ্যাম নিয়ন্ত্রণে আনতে তেমন ট্রাফিক কর্মী ছিল না শহরে। এদিকে গণরাজ চৌমহনী এলাকায় একটি বিশাল আকৃতির গাছ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে জেসিপি নিয়ে এসে প্রশাসন রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগায়। এক প্রকার ভাবে নরক যন্ত্রণায় অস্থির হয়ে পড়ে এদিন শহরবাসী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha