Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য কনটেন্ট ক্রিয়েটারকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে, দাবি সুদীপের

কনটেন্ট ক্রিয়েটারকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে, দাবি সুদীপের

কনটেন্ট ক্রিয়েটারকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে, দাবি সুদীপের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জুন: গত ১২ জুন মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটার প্রসেনজিৎ সাহা গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়ার পর পাশে দাঁড়ালেন বিধায়ক সুদীপ রায় বর্মন। রবিবার মেলাঘরের ঠাকুরপাড়ায় প্রসেনজিৎ সাহার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। দীর্ঘক্ষণ কথা বলে পরিবারের খোঁজখবর নেন এবং লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সুদীপ রায় বর্মন বলেন, “প্রসেনজিৎ সাহাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। সে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে প্রশ্ন তুলতেন। তাই তাঁকে চক্রান্ত করে এই মামলায় জড়ানো হয়েছে।

তার গাড়ির ভেতরে জানালা দিয়ে ভেতরে গাঁজা ঢুকিয়ে দেয়। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেন তিনি। তিনি আরো বলেন প্রসেনজিৎ কংগ্রেস দলের কর্মী নয়। সে একজন সমাজকর্মী। মানুষের হয়ে সে লড়াই করতে চাইছে বলে তাকে ফাঁসানো হয়েছে।উল্লেখ্য, কয়েকদিন আগে গাড়িতে গাঁজা রাখার অভিযোগে গ্রেফতার হয় প্রসেনজিৎ। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। তবে শুরু থেকেই প্রসেনজিৎ এবং তাঁর পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এদিন সুদীপ রায় বর্মনের সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা নীলকমল সাহা, হাবিল মিয়া, দীপক চক্রবর্তী, লক্ষণ দাসসহ দলের অন্যান্য কর্মীরা। পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি অভিযোগ করেন, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং বিভিন্ন বিষয়ে আরটিআই করার কারণেই প্রসেনজিৎ সাহাকে টার্গেট করা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha