Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য পুনঃরায় নিট ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হয় রবিবার

পুনঃরায় নিট ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হয় রবিবার

পুনঃরায় নিট ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হয় রবিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জুন: আবারো প্রস্তুতি নিয়ে রবিবার পুনঃরায় নিট ইউজি পরীক্ষায় বসে পরীক্ষার্থীরা। পশ্চিম জেলার ৯ টি সেন্টারে প্রায় ৪ হাজার ৫০০ পরীক্ষার্থী পরীক্ষায় বসে এইদিন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে এইদিন পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা সেন্টারের নিরাপত্তার দায়িত্ব ছিল সি.আর.পি.এফ জওয়ান ও রাজ্য পুলিস। এইদিন পরীক্ষা শুরু হয় দুপুর ২ টা থেকে।

এই পরীক্ষা চলে বিকাল ৫ টা ১৫ মিনিট পর্যন্ত। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে সকাল ১১ টা থেকে দুপুর ১ টার মধ্যে। ১ টা ৩০ মিনিটের পর পরীক্ষা সেন্টারের মুল ফটক বন্ধ করে দেওয়া হবে। কুঞ্জবনস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন পশ্চিম জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার ও জেলার পুলিশ সুপার নমিত পাঠক। জেলা শাসক ডাঃ বিশাল কুমার জানান পশ্চিম জেলার ৯ টি সেন্টারে ৪ হাজার ৫০০ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে। প্রতিটি সেন্টারে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা হয়। কোথাও কোন সমস্যা হয় নি। তিনি নিজে প্রতিটি পরীক্ষা কেন্দ্র সরজমিনে ঘুরে দেখেছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha