Wednesday, August 5, 2026
বাড়ি জাতীয় প্রাক্তন ভারত অধিনায়কের নিরাপত্তার বহর কমাল বিজেপি সরকার

প্রাক্তন ভারত অধিনায়কের নিরাপত্তার বহর কমাল বিজেপি সরকার

প্রাক্তন ভারত অধিনায়কের নিরাপত্তার বহর কমাল বিজেপি সরকার

কলকাতা, ৩ জুন (হি. স.) : ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা কাটছাঁট করল রাজ্য সরকার।

গত তিন বছর ধরে ‘জ়েড ক্যাটেগরি’র নিরাপত্তা পাওয়া সিএবি সভাপতির নিরাপত্তা দু’ধাপ নামিয়ে ‘ওয়াই ক্যাটেগরি’ করে দেওয়া হল।

২০২৩ সালের সেপ্টেম্বরে মমতার স্পেন সফরে সঙ্গী ছিলেন সৌরভ। মাদ্রিদের বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছিলেন, শালবনিতে জিন্দলদের ছেড়ে যাওয়া জমিতে নতুন করে ইস্পাত কারখানা গড়ে উঠবে। যা নিয়ে সম্প্রতি কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

পশ্চিমবঙ্গের শাসক দল এই মুহর্তে সৌরভকে কী চোখে দেখছে, ওই কটাক্ষের পিছনে সেই বার্তাই প্রচ্ছন্ন ছিল। নিরাপত্তার বহরে কাটাছাঁট করে যা আরও এক বার পৌঁছে দিল বিজেপি সরকার।

নিরাপত্তা কমানোর বিষয়টি নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা সৌরভের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha