Wednesday, August 5, 2026
বাড়ি জাতীয় বুধেও উত্তাল লোকসভা ও রাজ্যসভা, শান্তি বজায় রাখার আর্জি অধ্যক্ষের

বুধেও উত্তাল লোকসভা ও রাজ্যসভা, শান্তি বজায় রাখার আর্জি অধ্যক্ষের

বুধেও উত্তাল লোকসভা ও রাজ্যসভা, শান্তি বজায় রাখার আর্জি অধ্যক্ষের

নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): বিরোধীদের তুমুল হট্টগোলে বুধবারও উত্তাল হয়ে উঠল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। এদিন ছিল সংসদের বাদল অধিবেশনের ত্রয়োদশতম দিন, বেলা এগারোটা নাগাদ লোকসভার অধিবেশন শুরু হওয়ার পর থেকে বিভিন্ন ইস্যুতে হট্টগোল শুরু করেন কংগ্রেস-সহ বিরোধীরা। তাঁদের শান্ত থাকার আহ্বান জানান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তিনি বলেন, সংসদের কাজকর্মে বিঘ্ন ঘটানো গণতন্ত্রের জন্য মোটেও কাম্য নয়। এরপরও হট্টগোল চলতে থাকলে লোকসভার অধিবেশন দুপুর দু'টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।

পরে লোকসভার অধিবেশন শুরু হলে, ব্যাঙ্কিং সম্পর্কিত একটি বাল পাস হয়। কিছু সময় আলোচনার পর লোকসভার অধিবেশন দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়। অপরদিকে, রাজ্যসভাতেও এদিন অধিবেশনের শুরু থেকেই বিরোধীরা হট্টগোল করেন, এর ফলে রাজ্যসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha