Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য প্রয়াত হলেন আরো এক চাকুরিচ্যুত শিক্ষক

প্রয়াত হলেন আরো এক চাকুরিচ্যুত শিক্ষক

প্রয়াত হলেন আরো এক চাকুরিচ্যুত শিক্ষক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ নভেম্বর : শনিবার ভোর তিনটা নাগাদ হৃদয় রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন আরো এক চাকরীচ্যুত শিক্ষক। প্রয়াত শিক্ষকের বাড়ি ইন্দ্রনগর লাডডু চৌমুহনী এলাকায়। মৃত শিক্ষকের নাম রতন দাস। বয়স ৫১ বছর।

তিনি চাকরিচ্যুত ১০,৩২৩ স্নাতক শিক্ষক ছিলেন। রতন দাস এর মৃত্যুর খবর পেয়ে উনার বাড়িতে ছুটে যান চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের একটি প্রতিনিধিদল। চাকরীচ্যুত শিক্ষক কমল দেব জানান, চাকরি হারানোর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন। শনিবার ভোর তিনটে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এখন পর্যন্ত রাজ্যে ১১২ জন চাকরীচ্যুত শিক্ষক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তবে সরকারকে তিনি মানবিক হওয়ার দাবি জানান। রাজ্যের চাকরিচ্যুতি শিক্ষক-শিক্ষিকাদের স্থায়ী সমাধান করে মৃত্যুর মিছিল দীর্ঘায়িত না করে জন্যও আবেদন জানান কমল দেব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha