Monday, August 24, 2026
বাড়ি রাজ্য অনলাইন মোবাইল চুরির অভিযোগে গ্রেপ্তার ১

অনলাইন মোবাইল চুরির অভিযোগে গ্রেপ্তার ১

অনলাইন মোবাইল চুরির অভিযোগে গ্রেপ্তার ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক: আগরতলা। ২০ আগস্ট : কৈলাসহরে মোবাইল চুরির অভিযোগে চিত্রাঙ্গ সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি উত্তর জেলার বাগবাসা এলাকায়। ওসি তাপস মালাকার জানান, ফ্লিপকার্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হয়েছে।

 বুধবার আদালতে অভিযুক্তকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়। এই চক্রে আরও কয়েকজন জড়িত বলে ধারণা করা হচ্ছে। ওসি বলেন, পণ্য আনলোডের সময় দুষ্কৃতীরা দামী জিনিস সরিয়ে ইট বা কাঠ ভরে দিচ্ছে। তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha