স্যন্দন ডিজিটাল ডেস্ক: আগরতলা। ২০ আগস্ট : রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত পথ অবরোধে বসেছিল খোয়াই লালটিলার এলাকাবাসি। কিন্তু ২৪ ঘন্টা অতিক্রম হতে না হতেই পুনরায় বুধবার দুপুরে পথ অবরোধে বসলো লালটিলার এলাকাবাসী। তাদের বক্তব্য অতিরিক্ত পাথর বোঝাই গাড়িগুলি আসা-যাওয়ার ফলে মরণ ফাঁদে তৈরি হয়েছে খোয়াই মহকুমার অন্তর্গত রামচন্দ্র ঘাট থেকে ধোলাবিল যাবার পূর্ত দপ্তরের রাস্তাটি। গত তিন মাস আগে এই রাস্তাটি খোয়াই পূর্ত দপ্তরের উদ্যোগে রাস্তাটি করে দেওয়া হয় এলাকাবাসীর স্বার্থে। যার ফলে এলাকাবাসী সন্তোষ্ট ছিল। কিন্তু পাথর বোঝাই গাড়িগুলি প্রতিনিয়ত আসা-যাওয়ার ফলে বর্তমানে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে।
রামচন্দ্র ঘাট থেকে ধলাবিল পর্যন্ত রাস্তাটি বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়ে গেছে ঐ সমস্ত গাড়িগুলির যাতায়াতের কারণে। গত সাত দিন আগে লালটিলা এলাকাবাসী বেশ কিছু গাড়ি কে আটক করে দাঁড় করিয়ে রাখে রাস্তাগুলি ভাঙ্গার কারণে। শেষে ওই পাথর বোঝাই গাড়ি চালকদের আকুতি মিনতির কারণে শেষে ওই এলাকাবাসী গাড়ি গুলি ছেড়ে দেয় একটি শর্তে যে তারা ফেরার পথে রাস্তা টিকেট ঠিকঠাক করে দেবে অর্থাৎ বড় বড় গর্ত গুলোকে বন্ধ করে দেবে পাথর দিয়ে। যথারীতি তারা গাড়িগুলোকে ছেড়ে দেয়। এরপর দেখা যায় তাদের কোন হেলদোল নেই। পুনরায় পাথর বোঝাই করে এই রাস্তা দিয়ে চলাফেরা করছে সমস্ত গাড়িগুলি।
শেষে বাধ্য হয়ে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই রাস্তা ধরে চলাচলকারী সমস্ত পাথর বোঝাই গাড়িগুলিকে আটকে দেয় এলাকাবাসী। অথচ প্রায় ছয় ঘন্টা রাস্তা বন্ধ থাকার পরও পুলিশ ছাড়া কোন দপ্তরে কোন অধিকারকে সেখানে দেখা যায়নি, রাস্তা অবরোধের বিষয়ে অবরোধ কারীদের সাথে কথা বলতে। অন্যদিকে এলাকাবাসী পূর্ত দপ্তর থেকে জানতে পারে এই রাস্তা দিয়ে চলাফেরার জন্য বিশেষ করে বড় বড় গাড়িগুলি যেসব ট্রাকগুলি পাথর নিয়ে চলাফেরা করে তাদের জন্য এই রাস্তার বহন ক্ষমতা ১০ টন। অথচ এই রাস্তা ধরে চলাচল করছে ৩৫ থেকে ৪০ টন উজন নিয়ে। এমনকি সমস্ত গাড়ি চালান দেখে এলাকাবাসী বুঝতে পারে যে সমস্ত গাড়ি গুলি ৩৫ থেকে ৪০ টন পাথর বোঝাই করে এই রাস্তাটি দিয়ে চলাফেরার কারণেই রাস্তাটির এই অবস্থা। অন্যদিকে এলাকাবাসীর দাবি যতক্ষণ পর্যন্ত না তাদের এই রাস্তার গর্ত গুলি সংস্কার করা হবে ততক্ষণ তারা কোন গাড়িকে সেখান থেকে যেতে দেবে না। তাই বুধবার তারা পুনরায় অবরোধে বসে। তাদের বক্তব্য আর যদি ঠিক করে দেয়, তাহলে পূর্ত দপ্তর ঠিক করে দিলেই তারা সেই গাড়িগুলিকে ছেড়ে দেবে। অন্যদিকে লালটিলা এলাকাবাসী যখন পথ অবরোধে বসেছিল তখন টিএসআর বাহিনী এসে তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য জানায়। কিন্তু এলাকাবাসীর পক্ষ থেকে হাতজোড় করে তাদের কাছে জানানো হয়, তারা অন্য রাস্তা ধরে যাওয়ার জন্য। কিন্তু টি এস আর বাহিনী উত্তেজিত হয়ে এলাকাবাসীকে হুমকি দিতে থাকে এখনই রাস্তা ছেড়ে দিতে হবে। এই বলে তারা এলাকার পথ অবরোধকারী মহিলাদের উপর লাঠিচার্জ করতে উদ্যত হয়ে ওঠে। তা দেখে সমস্ত এলাকাবাসী সহ পথ অবরোধকারীরা উত্তেজিত হয়ে গেলে টি এস আর বাহিনীরা গালিগালাজ করে সেখান থেকে চলে যায়। গত ২৪ ঘণ্টা ধরে একই রাস্তার উপর পথ অবরোধ চলছে। কিন্তু প্রশাসনের কোন হেলদোল নেই। এখন পর্যন্ত কোন আধিকারিককে এলাকায় আসতে দেখা যায়নি বলে জানা যায় এলাকাবাসীর কাছ থেকে।

