Monday, July 27, 2026
বাড়ি রাজ্য শিব মন্দির থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত মৃতদেহ

শিব মন্দির থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত মৃতদেহ

শিব মন্দির থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ আগস্ট : জোড়াইবাড়ী স্থিত কলসী সৎসঙ্গ পাড়ায় শিব মন্দির থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। ঘটনার বিবরনে জানা যায় সোমবার সকাল বেলায় জোলাইবাড়ী কলসী সৎসঙ্গ পাড়ায় স্থানীয় একটি শিব মন্দিরের ভেতরে এলাকার যুবক আকাশ মগের রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় বাইখোড়া থানার পুলিশকে।  ঘটনার খবর পেয়ে ছুটে আসে বাইখোড়া থানার পুলিশ।

পুলিশ ঘটনাস্থলে  উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, মৃত যুবকের পিতার সঙ্গে কথা বলে জানা যায় বিগত কয়েক বছর যাবৎ আকাশ ড্রাগস সেবন করতো। মৃত্যুর পিছনে নেশা প্রধান কারন হতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে কিভবে মৃত্যু হয়েছে তা সঠিকভাবে কেউ বলতে পারছে না। তবে পরিবার এবং এলাকাবাসীর প্রাথমিক ধারণা খুন। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করল পরিবারের লোকজন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান