Monday, July 27, 2026
বাড়ি রাজ্য কবিরাজের সহকারীকে কুপিয়ে জখম করল এক রোগী

কবিরাজের সহকারীকে কুপিয়ে জখম করল এক রোগী

কবিরাজের সহকারীকে কুপিয়ে জখম করল এক রোগী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ আগস্ট : যাত্রাপুর থানার অন্তর্গত বাঁশপুকুর এলাকায় কবিরাজের সহকারীকে কুপিয়ে জখম করল এক রোগী। পুলিশ গ্রেপ্তার করল এক রোগীকে। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ ছিলেন ২৬ বছর বয়সী লুদ্দামুড়ার ইনজামুল হক। তার চিকিৎসার জন্য আনা হয় কবিরাজের সহকারীর কাছে। তখন ইনজামুল হক কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ। আরো জানা যায়, ইনজামুল হককে চিকিৎসার উদ্দেশ্যে তার পরিবার বাগমা থেকে কবিরাজের একটি দল ডেকে আনে।

 কিন্তু কবিরাজকে সামনে দেখেই ইনজামুল বাড়ি থেকে পালিয়ে যায়। পরে কবিরাজ ও তার দল বাঁশপুকুর বাজারে গিয়ে তাকে বুঝিয়ে সুজিয়ে বাড়ি ফেরানোর চেষ্টা করলে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে ইনজামুল। এক সময় সে কবিরাজের এসিসট্যান্ট চড়িলাম নিবাসী ৩২ বছরের হানিফ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনার পর স্থানীয় বাজারে উপস্থিত মানুষজন দ্রুত ইনজামুলকে আটক করে যাত্রাপুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে আসে।

অন্যদিকে গুরুতর আহত হানিফ হোসেনকে প্রথমে কাঁঠালিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে মেলাঘর হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় যাত্রাপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তদন্তে নেমেছেন। এলাকায় এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান