Monday, July 27, 2026
বাড়ি রাজ্য আক্রান্ত বিজেপি নেতার ভাই, জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন বিজেপি-র

আক্রান্ত বিজেপি নেতার ভাই, জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন বিজেপি-র

আক্রান্ত বিজেপি নেতার ভাই, জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন বিজেপি-র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ আগস্ট : কৈলাসহর হিরাছড়া চা-বাগান এলাকায় বিজেপি বুথ সভাপতির বাড়িতে হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় এক বিজেপি সমর্থকের চোখ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার কৈলাসহর বিজেপি মন্ডল কমিটির পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হয়।

ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহর মন্ডল সভাপতি প্রীতম ঘোষ, বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে, ঊনকোটি জেলা যুব মোর্চার সভাপতি অরুপ ধরসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে অভিযোগ করে বলেন, গত ৬ আগস্ট রাত ১১ টার দিকে হিরাছড়া বুথ সভাপতি আশীষ দাসের বাড়িতে কংগ্রেস সমর্থিত একদল সমাজদ্রোহী অতর্কিত হামলা চালায়। ফারুক আলী, সুলতান আলী, রাজারাম মুন্ডা নামে অভিযুক্তরা শিশু, মহিলা ও পুরুষদের নির্বিচারে মারধর করে। এসময় বিজেপি সমর্থক চন্দন দাস এয়ার গানের গুলিতে গুরুতরভাবে আহত হন।

নীতিশ দে আরও জানান, পুলিশের সামনেই হামলাকারীরা এয়ারগান দিয়ে গুলি চালায়, যার ফলে চন্দন দাসের একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাকে প্রথমে ঊনকোটি জেলা হাসপাতালে, পরে আগরতলার জিবিপি হাসপাতালে এবং অবশেষে উন্নত চিকিৎসার জন্য নেপালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার করা হয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ১১ আগস্ট বিজেপি মন্ডল কমিটির প্রতিনিধি দল ইরানি থানায় ডেপুটেশন জমা দিলেও ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। তাই মঙ্গলবার তারা জেলা পুলিশ সুপারের কাছে নতুন করে ডেপুটেশন জমা দেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান