Wednesday, October 28, 2026
বাড়ি রাজ্য দুই পঞ্চায়েত সদস্য দ্বারা শ্লীলতাহানি এবং মারধরের শিকার মহিলা

দুই পঞ্চায়েত সদস্য দ্বারা শ্লীলতাহানি এবং মারধরের শিকার মহিলা

দুই পঞ্চায়েত সদস্য দ্বারা শ্লীলতাহানি এবং মারধরের শিকার মহিলা

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ অক্টোবর : সুশাসন জামানায় কলঙ্কিত রাষ্ট্রবাদী দল। দলের দুই পঞ্চায়েত সদস্য এক মহিলাকে মারধোর এবং শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনা বিশালগড় থানাধীন কড়ইমুড়া বাজার সংলগ্ন এলাকায়। অভিযোগ রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের দুই সদস্য তথা কমল বণিক ও লিটন বণিক কর্তৃক কুমতলব নিয়ে মহিলাকে শ্লীলতাহানি ও মারধর করে বলে অভিযোগ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় আক্রান্তের তরফে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। মহিলা জানান, তিনি সবজি বিক্রেতা। গত তিনদিন ধরে মহিলাকে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করছে রাষ্ট্রবাদী দলের দুই পঞ্চায়েত সদস্য। অবশেষে কিছু যুবক নিয়ে এসে উনার উপর আক্রমণ চালায়। এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ। অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করলেন তিনি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha