Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য টমটম দুর্ঘটনায় নিহত এক শিক্ষিকা

টমটম দুর্ঘটনায় নিহত এক শিক্ষিকা

টমটম দুর্ঘটনায় নিহত এক শিক্ষিকা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ আগস্ট : টমটম দুর্ঘটনায় মৃত্যু হলো এক শিক্ষিকার। ঘটনা বৃহস্পতিবার সকাল এগারোটার নাগাদ খোয়াই থানার অন্তর্গত ধলাবিল সি এম ও অফিসের সামনে। নিহত শিক্ষিকার নাম আরতি দাস।

বয়স ৫৯। বাড়ি মহাদেবটিলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই সোনাতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষিকা আরতী দাস স্কুল থেকে সি এম ও অফিসের দিয়েছিলেন বিদ্যালয়ের কাজে। সি এম ও অফিস থেকে কাজ সেরে টমটম করে বাড়ির আসছিল। তখন টমটমের পেছনে সজোরে একটি বাইক এসে ধাক্কা দেয়। তখন টমটম থেকে ছিটকে পড়ে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা সাথে সাথে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলেও কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha