Thursday, February 5, 2026
বাড়িরাজ্যদুই বাড়ির দেওয়াল ভেঙে গুঁড়িয়ে দিল আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ, অভিযোগ বিনা...

দুই বাড়ির দেওয়াল ভেঙে গুঁড়িয়ে দিল আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ, অভিযোগ বিনা নোটিশে দেয়াল ভাঙ্গা হয়েছে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ আগস্ট :রাজধানীর কৃষ্ণনগর এলাকায় দুই বাড়ির দেওয়াল ভেঙে গুঁড়িয়ে দিল আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স। এর মধ্যে একবারের মালিকের নাম হল কানন দেব। কানন দেবের পরিবার পরবর্তী সময় সাংবাদিকদের সামনে আগরতলা পুর নিগমের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। কানন দেবের পরিবার দাবি করেন, নিগম কর্তৃপক্ষ তাদের কোন কিছু না জানিয়ে বুধবার এসে আচমকা বাড়ির দেওয়ার ভেঙে গুঁড়িয়ে দেয়।

পরবর্তী সময়ে এ বিষয়ে নিগম কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে তারা জানান রাস্তার জমি দখল করে আছে বাড়ি। অথচ কানন দেবের পরিবারের প্রশ্ন, রাস্তার সরকারি ড্রেন অতিক্রম করে কিভাবে বাড়ি রাস্তা দখল করতে পারে? এ বিষয় নিয়ে নিগমের কর্মকর্তাদের সাথে পুনরায় কথা বললে তারা এ বিষয়ে কোনো সদুত্তর না দিয়ে জানিয়েছেন, তাদের হাত-পা বাঁধা।

কানন দেবের পরিবারের প্রশ্ন, কারো সাথে তাদের কোনরকম সত্যতা না থাকার পরও কেন অভিযোগ মূলে এ ধরনের ঘটনা সংঘটিত করেছে নিগম কর্তৃপক্ষ। প্রয়োজনে বিষয়টি বাড়ির লোকজনকে জানাতে পারতো। আর যদি রাস্তার জমি সত্যিই দখল করে থাকে তাহলে নোটিশ দিতে পারতো। অথচ কোন কিছু না দিয়ে আচমকা বাড়ি যাওয়ার ভেঙে যাওয়া হলো। নিগমের কর্মী দেওয়াল ভাঙতে আসার পর তাদের কাছে ১০ দিনের সময় চাওয়া হয়েছিল। কিন্তু নিগমের পক্ষ থেকে কোন সময় দেওয়া হয়নি তাদের। যদি নিগম কর্তৃপক্ষ রাস্তা দখল করার সঠিক প্রমাণ দেখাতে পারতো তাহলে নিজে থেকেই বাড়ির দেওয়াল ভেঙে ফেলতো কানন দেবের পরিবার বলে জানান সংবাদ মাধ্যমের ক্যামেরায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য