স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ আগস্ট : স্মার্ট সিটি যেন দমবন্ধকর পরিবেশ হয়ে উঠেছে শহরবাসীর কাছে। সকাল থেকে রাত সারাক্ষণ শহরে ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়ে থাকছে। এর অন্যতম কারণ হলো শহরের চারিদিকে শুরু হয়েছে কভার ড্রেইন নির্মাণের কাজ। একদিকে বর্ষার মরশুম, অপরদিকে সবদিক শুরু হয়েছে এই উন্নয়নের কর্মযজ্ঞ। এই উন্নয়নের কর্মযজ্ঞ যেন শহরবাসীর কাছে অসহনীয় যন্ত্রণা হয়ে উঠেছে। এরই মধ্যে শুক্রবার নিজেদের অভিজ্ঞতা ব্যক্ত করলেন শহরের ব্যবসায়ীরা। এক ব্যবসায়ী জানান, রাজধানীর বটতলা থেকে দশমীঘাট পর্যন্ত ড্রেইন নির্মাণের কাজ চলছে। কিন্তু কাজ চলছে কচ্ছ গতিতে। বিগত ৮ থেকে ১০ দিন ধরে এই কাজ চলছে।
যার কারনে বর্তমানে ক্ষতির সন্মুখিন রাস্তার পাশের একাংশ ব্যবসায়ীরা। ১৪ থেকে ১৫ টি দোকান বন্ধ হয়ে রয়েছে। কারনে দোকানের সামনে ড্রেইন নির্মাণের ফলে তাদের দোকানে যাওয়া আসা যায় না। দোকান গুলিতে ক্রেতারাও যেতে পারে না। ফলে তারা ক্ষতির সন্মুখিন। এক ব্যবসায়ী জানান ধীর গতিতে ড্রেইন নির্মাণের কাজ চলছে। যার কারনে ক্রেতারা দোকানে আসতে পারছে না। বেশ কয়েকটি দোকান বন্ধ হয়ে রয়েছে। ফলে তাদের কোন ব্যবসা হচ্ছে না। তিনি দাবি জানান দ্রুত ড্রেইন নির্মাণের কাজ শেষ করা হোক। তবে কবে নাগাদ এই ড্রেইন নির্মাণ শেষ হবে সেটা নিয়ে কোন নিশ্চয়তা নেই। যতদূর খবর আসন্ন দুর্গাপূজার আগে কাজ সম্পন্ন করার চেষ্টা করবে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ। তবে বর্ষার মরশুম হওয়ায় পূজার আগে কাজ শেষ হতে পারবে কিনা সেটা নিয়ে গত কয়েকদিন আগে আশঙ্কা ব্যক্ত করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন প্রকৃতির কারণে কোন সমস্যা না হলে খোঁজার আগেই কাজ সম্পন্ন হবে। অথচ দুর্গাপূজার দু মাস আগে থেকে ব্যবসায়ীদের কেনাবেচা ভালোই শুরু হয়। সেই সময় শহরে পূজার ঢাক ঢোল বাজার আগে উন্নয়নের ঢাক ঢোল বেজেছে।

