Thursday, August 27, 2026
বাড়ি রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইল কংগ্রেস

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইল কংগ্রেস

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইল কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ জুলাই  : সাব্রুমের হরিণা বাজার সংলগ্ন স্থানে উদ্বোধনের এক দিন পর ৩৯ মনু ব্লক কংগ্রেসের দলীয় কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুষ্কৃতিরা। সোমবার এই দলীয় কার্যালয়টি উদ্বোধন হয়েছিল। কিন্তু মঙ্গলবার রাতে দুষ্কৃতিরা পেট্রোল ঢেলে এই দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। বুধবার সকালে বিষয়টি সকলের নজরে আসে। স্থানীয় কংগ্রেস নেতৃত্ব মনুবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনা তীব্র নিন্দা জানায় প্রদেশ কংগ্রেস।

বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সোমবার রাতে কদমতলায় পুলিশ শাসক দলের দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হয়েছে। অনুরূপ ঘটনা ঘটেছে বিলোনিয়াতে। একজন পুলিশ কনেস্টবলের উপর আক্রমণ করেছে শাসকদলের সমাজদ্রোহীরা। এটা অত্যন্ত লজ্জার। অপরদিকে আক্রমণের শিকার হচ্ছে সাংবাদিকরা।

 তাদের সংবাদ সংগ্রহ করার বিভিন্ন সামগ্রী ছিনিয়ে নিচ্ছে। আইনশৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নারী সংক্রান্ত অপরাধ, বিরোধী দলের নেতাকর্মীদের উপর আক্রমণ এবং বিরোধী দলের কার্যালয়ে ভাঙচুরের মতো ঘটনা সংগঠিত হচ্ছে। এদিকে আগরতলা শহরের মধ্যে রাতের বেলা সমাজদ্রোহীদের দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে। এগুলোর বিরুদ্ধে কংগ্রেস দাবি করতে চায় স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করার। কারণ তিনি সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব পালন করতে পারছেন না। এবং উনার উদ্দেশ্যে কংগ্রেস বলতে চায় যদি অবিলম্বে আইন-শৃঙ্খলার উন্নতি না হয় তাহলে কংগ্রেস মানুষের স্বার্থে আন্দোলনে নামতে বাধ্য হবে। কংগ্রেস চায় রাজ্যে মানুষ শান্তিতে বসবাস করুক। আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha