Thursday, February 5, 2026
বাড়িরাজ্যবৃদ্ধা মহিলার ঘরে চোরের হানা

বৃদ্ধা মহিলার ঘরে চোরের হানা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ জুলাই  : রাতের আঁধারে এক বৃদ্ধা মহিলার ঘরে চোরের দল হানা দেয়। চিকিৎসার জন্য রাখা ১০ হাজার টাকা সহ স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনা মঙ্গলবার রাতে নতুন বাজার থানাধীন বাঙালি পাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, নতুন বাজার স্টেট কো-অপারেটিভ ব্যাংকে পরিচালিকার কাজ করে সংসার প্রতিপালন করেন নতুনবাজার বাঙালি পাড়ার বৃদ্ধা মহিলা উজ্জলা দেবনাথ।

মঙ্গলবার রাতে নাতিনের জন্মদিনের অনুষ্ঠানের জন্য মেয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। বুধবার সকালে বাড়িতে ফিরে এসে দেখেন ঘরের দরজা ভাঙ্গা। ঘরের ভেতরে প্রবেশ করে দেখেন সব লন্ডভন্ড হয়ে আছে। নগদ ১০ হাজার টাকা সহ কিছু স্বর্ণালংকার নিয়ে গেছে চোরের দল। বৃদ্ধ বয়সে চিকিৎসার কাজের জন্য সামান্য অর্থটুকু সঞ্চিত করে রেখেছিলেন ওই বৃদ্ধা। কিন্তু চোরের দল ফাকা বাড়ির সুযোগকে কাজে লাগিয়ে রাতের আঁধারে ঘরে প্রবেশ করে নগদ ১০ হাজার টাকা সহ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। জীবনের শেষ সম্বল টুকু চুরি হয়ে যাওয়ায় কান্নায় ভেঙ্গে পড়েন বৃদ্ধা উজ্জ্বলা দেবনাথ। খবর পেয়ে নতুন বাজার থানার পুলিশ ঘটনার স্থলে পৌঁছায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য