Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য গাঁজা সহ আটক দুই মহিলা

গাঁজা সহ আটক দুই মহিলা

গাঁজা সহ আটক দুই মহিলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ জুলাই : মোহনপুর থেকে আগরতলাগামী বাস থেকে গাঁজা সহ আটক দুই মহিলা। লেম্বুছড়া ফাঁড়ির পুলিশ গাঁজা সহ দুই মহিলাকে আটক করে। লেফুঙ্গা থানার ওসি জানান অন্যান্য দিনের ন্যায় শনিবারও লেম্বুছড়া ফাঁড়ির সামনে যানবাহন চেকিং চলছিল।

সেই সময় মোহনপুরের দিক থেকে আগরতলার দিকে একটি বাস গারি যাচ্ছিল। গাড়িটিতে তল্লাসি চালানোর সময় দুইজন মহিলাকে দেখে সন্দেহ হয়। তাদের সাথে দুইটি ব্যাগ ছিল। দুইটি ব্যাগ থেকে চারটি গাঁজার প্যাকেট পাওয়া যায়। চারটি প্যাকেট ২০ কেজি গাঁজা ছিল। যার বাজার মূল্য এক লক্ষ টাকা হবে। গ্রেপ্তার করা হয় দুই মহিলাকে। ধৃতরা হল মাম্পি দে ও ঝিমলি দেব। তাদের বাড়ি আসাম রাজ্যের করিমগঞ্জ জেলায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha