বাড়িরাজ্যকভার ড্রেইন নির্মাণ কাজের জটিলতা দূর করলেন মেয়র

কভার ড্রেইন নির্মাণ কাজের জটিলতা দূর করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ জুলাই :রাজধানীর কের চৌমুহনী থেকে বিদুরকর্তা চৌমুহনী পর্যন্ত কভার ড্রেইন নির্মাণের কাজ চলছে। সেই ড্রেইন নির্মাণ করতে গিয়ে কিছু সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যা নিরসনে শুক্রবার সরজমিনে পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন পুর কমিশনার ডি কে চাকমা, স্মার্ট সিটির সিইও শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য সরকারি কর্মীরা। কাজ পরিদর্শনে গিয়ে মেয়র বলেন, স্থানীয় কিছু মানুষের মধ্যে বিভ্রান্ত ছিল যে সরকার ব্যক্তিগত জমি দখল করে ড্রেইন নির্মাণ করছে।

কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিমূলক বিষয় এলাকাবাসীর। তাই আজকে আধিকারিকদের উপস্থিতিতে এলাকাবাসীকে ষ্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কারোর ব্যক্তিগত জমি দখল করে ড্রেইন নির্মাণ করা হচ্ছে না। মেয়র আরো বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে আগামী দুর্গাপূজার আগে যাতে উন্নয়নমূলক কাজ অর্থাৎ নিকাশি ব্যবস্থা ও রাস্তাঘাটের কাজ সম্পন্ন করা হয়। সেদিকে গুরুত্ব দিয়ে সারারাত আগরতলা শহরে কাজ চলছে। স্মার্ট সিটির এমন উদ্যোগের প্রশংসা করেন মেয়র। তবে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সংশয় প্রকাশ করেন মেয়র। তিনি বলেন প্রকৃতির উপর কারো হাত নেই। যদি লাগাতার বৃষ্টি থাকে তাহলে কাজে ব্যাঘাত ঘটতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য