বাড়িরাজ্যএমবিবি বিশ্ববিদ্যালয়ের সাথে আরো মহাবিদ্যালয় যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের : উচ্চশিক্ষা...

এমবিবি বিশ্ববিদ্যালয়ের সাথে আরো মহাবিদ্যালয় যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের : উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ জুলাই:বুধবার মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যান উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন। সেখানে গিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক হলে অধ্যাপক ও অধ্যাপিকাদের সঙ্গে কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিকাঠামো নিয়ে আলোচনা করেন। পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্ব নেওয়ার পর পর্যালোচনা মূলক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ত্রিপুরা সরকারের অধীনে যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলি পরিদর্শন করার।

 এই পরিদর্শনের মূল উদ্দেশ্য হলো বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কি সুবিধা এবং অসুবিধা রয়েছে সেগুলি খতিয়ে দেখা। পাশাপাশি জাতীয় শিক্ষানীতি ২০২০ কতটা সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে প্রয়োগ হচ্ছে সেই বিষয়ে অবগত হওয়া। একই সঙ্গে নয়া জাতীয় শিক্ষানীতি কোন ঘাটতি থাকলে সেটা ইনফ্রাস্ট্রাকচার উন্নত করে কিভাবে পূরণ করা যায় তা নিয়েও আলোচনা করা হবে। এরই অঙ্গ হিসেবে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে এসেছেন। তিনি আরো বলেন এমবিবি বিশ্ববিদ্যালয়ের নাম রাজ্যের মহারাজা মহারাজা বীর বিক্রমের সাথে জড়িত। এই বিশ্ববিদ্যালয় আগামীকাল আরো কিভাবে উন্নত করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে অধ্যাপক ও অধ্যাপিকাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। পাশাপাশি উন্নত করার পরিকল্পনাকে কিভাবে ধারাবাহিকভাবে বাস্তবায়ন করতে হবে তা আলোচনা হয়।

মন্ত্রী এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে আরও জানান, রামঠাকুর মহাবিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে ভুয়ো ফি কার্ড দেওয়ার যে অভিযোগ উঠেছে সেটা নিয়ে তদন্ত করার জন্য একটি টিম গঠন করা হয়েছে। সে টিমের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। অবিলম্বে রিপোর্ট দেবে। যারা দোষী প্রমাণিত হবে তাদের কাউকে ছাড়া হবে না বলে জানান মন্ত্রী। মন্ত্রী আরও জানান বিগত বাজেট অধিবেশনে এমবিবি বিশ্ববিদ্যালয়ের সাথে রাজ্যের আরও তিনটি মহাবিদ্যালয় যুক্ত হওয়ার ঘোষণা হয়েছিল। সেগুলি যুক্ত করা হবে, পাশাপাশি এমবিবি বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো মজবুত করে রাজ্যের আরও কয়েকটি মহাবিদ্যালয় যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি আরো জানিয়েছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয় গুলিতেও তিনি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে গিয়ে তিনি শিক্ষা ও জ্ঞান অর্জন করবেন। সেসব মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেসব পরিকাঠামোগত উন্নত দিক রয়েছে সেগুলি আগামী দিন সরকারি বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের মধ্যে চালু করার জন্য চেষ্টা করা হবে। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথেও মতবিনিময় করেন মন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য