Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য প্রয়াত বিজেপি সভাপতির বাড়িতে চুরি

প্রয়াত বিজেপি সভাপতির বাড়িতে চুরি

প্রয়াত বিজেপি সভাপতির বাড়িতে চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুলাই :প্রয়াত প্রদেশ বিজেপি সভাপতি ব্রজেশ্ব চক্রবর্তীর বাড়িতে দুঃসাহসিক চুরি। ঘটনা রাজধানীর লালবাহাদুর এলাকায়। পুলিশ জানায় বাড়ির মধ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। সোমবার সকালে পুলিশ জানতে পারে বাড়িতে একটি চুরির ঘটনা সংগঠিত হয়েছে। সেই খবর পেয়ে এসে দেখেন চোরেরা থাবা বসিয়েছে।

পুলিশ একটি চুরি অভিযোগ হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে বাড়ির লোকজনেরা বর্তমানে কলকাতায় রয়েছেন। চুরির খবর পেয়ে সকালবেলা আত্মীয় পরিজন ব্রজেশ্ব চক্রবর্তীর বাড়িতে আসেন। কিন্তু তারা এসে দেখতে পান চোরেরা শিক্ষা প্রতিষ্ঠানে জানালা ভেঙে ভেতরের প্রবেশ করেছে। শিক্ষা প্রতিষ্ঠান এবং ঠাকুর ঘরের ভেতর সমস্ত কিছু উলটপালট করে আছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha