Thursday, February 5, 2026
বাড়িরাজ্যনেশায় বলি ২২ বছর বয়সী যুবক

নেশায় বলি ২২ বছর বয়সী যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ জুলাই : ছেলেকে হারা পিতা জিবি হাসপাতালের মর্গে দাঁড়িয়ে সরকারের উপর ক্ষোভ প্রকাশ করে বললেন এই সরকার আমরা চাই না। এটা নেশা কেন্দ্রিক সরকার। চাকুরী দিতে হবে ভয়ে কৌটা খাইয়ে ছেলেদের জীবন নষ্ট করছে। মৃত যুবকের নাম পীযুষ ঋষি দাস।

বয়স মাত্র ২২ বছর। বাড়ি রাজধানীর আড়ালিয়া এলাকায়। ছেলে হারা পিতা তপন ঋষি দাস জানান, গত চার বছর ধরে ছেলে কৌটার নেশায় উৎশৃংখল হয়ে যায়। ছেলেকে সুস্থ করতে চিকিৎসকের সহযোগিতা নিয়েছেন। অথচ ছেলেকে শেষ পর্যন্ত হারাতে হয়েছে। হতাশাগ্রস্ত পিতা জানান উনার দুই ছেলে, পীযূষ বড় ছেলে। বহুবার তার চিকিৎসা করা হয়েছে। সবশেষে ব্যর্থ হয়েছেন ছেলেকে বাঁচাতে। সে একটি জলের কোম্পানিতে কাজ করতো। যার রোজগার করত সেই টাকা দিয়ে সে ব্রাউন সুগারের নেশায় বিভোর হয়ে পড়তো। গত কয়েকদিন ধরে সে অসুস্থ ছিল। জিবি হাসপাতাল এনে ভর্তি করার পর চিকিৎসকরা সব রকম চেষ্টা করে ব্যর্থ হয় তাকে বাঁচাতে। তিনি সরকারের উপর দোষ চাপিয়ে আরো বলেন, সরকার যদি ইতিবাচক ভূমিকা না নেয় তাহলে যুবসমাজ শেষ হয়ে যাবে। যুবকরা নেশার জন্য আজ দিশেহারা। তাদের কে বাঁচাবে? যারা এর প্রভাব বুঝতে পারে তারা আগে থেকে সরে আসে। না হলে এভাবে অনেক বাবাকে ছেলে হারাতে হচ্ছে বলে জানান তিনি। পরবর্তী সময় মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে অসহায় পিতা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য